চুয়াডাঙ্গা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাত বছর পর আবার নির্বাচনের হাওয়া: ঘোষিত হলো দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির তফসিল

Padma Sangbad

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মোঃ আব্দুর রহমান অনিক।।
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও সাংবাদিক জাহিদুল ইসলাম।

স্বাগত বক্তব্যে চলমান নির্বাচনের সার্বিক দিক তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ আজিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন , মোঃ মুমিনুল ইসলাম, এফ. এ. আলমগীর, মোঃ মনির হোসেনসহ কমিশনের অন্যান্য সদস্য ও উপদেষ্টা পরিষদের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দও।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, দোকান মালিক সমিতি কর্তৃক প্রদেয় ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায়, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে।
ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, নাম সংশোধন ও ওয়ার্ড সংশোধনী গ্রহণ করা হবে ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর রবিবার পর্যন্ত।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত।
মনোনয়নপত্র সংগ্রহ ২৯ অক্টোবর বুধবার থেকে ৩০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত।
মনোনয়নপত্র জমা ৩১ অক্টোবর শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বাছাই ও আপিল নিষ্পত্তি ১ নভেম্বর শনিবার।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২ নভেম্বর রবিবার।মনোনয়নপত্র প্রত্যাহার ৩ নভেম্বর সোমবার।প্রতীক বরাদ্দ ৪ নভেম্বর মঙ্গলবার।
ভোটগ্রহণ ১৪ নভেম্বর শুক্রবার।

নির্বাচন শেষে ভোট গণনা ও ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০ এপ্রিল ২০১৮ সালে।

নির্বাচন কমিশন বৃহত্তর স্বার্থে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে ভোট সম্পন্ন করতে সকল সদস্য ও প্রার্থীর সহযোগিতা কামনা করেছে।

আপডেট : ০১:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫