চুয়াডাঙ্গা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা

Padma Sangbad

অনলাইন ডেস্ক : প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং আইনি ভিত্তি না থাকার অভিযোগ আন্দোলনকারীদের। পরে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ঘটনাস্থলে এসে জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সনদের অঙ্গীকারনামা সংস্কারের ঘোষণা দেন।

এদিকে, বিকেল চারটায় অনুষ্ঠিত হতে যাওয়া স্বাক্ষর অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

উত্তপ্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতার মঞ্চের সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে জুলাই যোদ্ধাদের। পুলিশের অ্যাকশনে শুরু হয় উত্তেজনা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ইটপাটকেল নিক্ষেপ। ছোড়া হয় টিয়ারশেল। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা প্রবেশ করার চেষ্টা করেন সংসদ ভবনে। অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের ওপর দিয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপডেট : ০২:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫