চুয়াডাঙ্গা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষর না করলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি অভিযোগ করেছেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’ এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।

রাজধানীর জিয়া উদ্যানে দলীয় প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই জাতি মনে করে জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করতে আমরা যে রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে।

তিনি আরও জানান, গতকালের জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে। রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য বজায় থাকবে, এবং সব মৌলিক অধিকার বাস্তবায়ন ও ভোগ করা সম্ভব হবে।

বিএনপির এই নেতা বলেন, ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলো সম্পর্কে তিনি মন্তব্য করেন, আরও সময় রয়েছে। আশা করি, এই সময়ের মধ্যে বাকি দলগুলোও জুলাই সনদে স্বাক্ষর করবে। গণতন্ত্রে সবাই একমত হবে এমন নয়, ভিন্ন মত থাকতে পারে।

সালাহউদ্দিন আরও অভিযোগ করেন, ‘জুলাই যোদ্ধা’ নামে কিছু ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক সেখানে ঢুকেছে, যাদের তিনি ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি সেখানে থাকতে পারবে না।

আপডেট : ১২:৪৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫