অবৈধভাবে সার বিক্রি ও খাবার খোলা রেখে বিক্রি করায় চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের ৫ ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
অবৈধভাবে সার বিক্রি ও খাবার খোলা রেখে বিক্রি করায় চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের ৫ ব্যবসায়ীকে ৬৬ হাজার জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর দেড় টার দিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগজ্ঞ ও আমিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-বীজ, ঔষধ ও কয়েকটি হোটেল তদারকি করা হয়।
এ সময় খাবার খোলা রাখার কারণে মেসার্স বিসমিল্লাহ হোটেল ৩ হাজার টাকা , মেসার্স মুক্তা মিষ্টি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি করায় মেসার্স মোস্তফা ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেসার্স ব্রাদার্স ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৫ ব্যবসায়ীকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বাজারের অন্যান্য দোকানীদের পন্যের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, সার/কীটনাশক ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ঔষধ/বীজ/সার বিক্রয় না করার জন্য নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহযোগিতায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ও পুলিশের একটি টিম।
<1>
জীবননগরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতারণ কার্যক্রম উদ্বোধন – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
জীবননগর অফিস
জীবননগর পৌরসভায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন, জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার, সদস্যসচিব মনিরব হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, কৃষক দলের আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব নাজমুল সবুর, মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সামনেই নির্বাচন ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে মাহমুদ হাসান খান বাবুকে ভোটে বিজয়ী করতে হবে। সে ক্ষেত্রে সাধারণ মানুষকে ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে কাছে টানতে হবে।
এসময়, স্বতঃস্ফূর্তভাবে জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।




















