চুয়াডাঙ্গা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একনেকে ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প চূড়ান্ত অনুমোদন

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৯৮৮ কোটি ৭ লাখ টাকা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। অসুস্থতার কারণে তিনি সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।

পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ৫৩ কোটি ২ লাখ টাকা আসবে ঋণ হিসেবে, ৫০ কোটি টাকা সংস্থার নিজস্ব অর্থায়নে এবং বাকি টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে।
এর মধ্যে ৩টি নতুন প্রকল্প, ৭টি সংশোধিত প্রকল্প এবং ৩টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি (ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে) অন্তর্ভুক্ত রয়েছে।

১. কৃষি মন্ত্রণালয়: পিআরও-অ্যাক্ট বাংলাদেশ: রেজিলিয়েন্স স্ট্রেন্থেনিং থ্রু এগ্রি-ফুড সিস্টেমস ট্রান্সফর্মেশন ইন কক্সবাজার।

২. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) – প্রস্তাবিত ৩য় সংশোধন।

৩. পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (৩টি): খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন), জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত), গাজীপুর সিটি কর্পোরেশনের ০১–০৫ নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ (৩য় সংশোধিত)।

৪. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প।

৫. পররাষ্ট্র মন্ত্রণালয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্প।

৬. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: কিশোরগঞ্জ (বিন্নাটি)-পাকুন্দিয়া-মির্জাপুর টোক জেলা মহাসড়ককে যথাযথ মানে উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প।

৭. শিল্প মন্ত্রণালয়: বিএসটিআই’র পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প।

৮. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প (২য় সংশোধিত)।

৯. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: মানসিক হাসপাতাল, পাবনাকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প।

১০. রেলপথ মন্ত্রণালয় (২টি): পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ সংশোধিত) প্রকল্প। পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৫ম সংশোধিত) প্রকল্প।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপডেট : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫