চুয়াডাঙ্গা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা বুধবার থেকেই ক্লাসে ফিরে যাব।

এর আগে অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রদান করা হবে। পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে এই হার ১৫ শতাংশে উন্নীত করা হবে।

গত রোববার অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন।

এদিকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি এক বিবৃতিতে বলেন, আজকের এ দিনটি শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ৭.৫ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

তিনি আরও বলেন, সম্মানিত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করতে পেরে একজন শিক্ষক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আপডেট : ১১:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫