চুয়াডাঙ্গা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পোষা বিরোধী দল হবে না এনসিপি : সারজিস আলম

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি হয় সরকার গঠন করবে, না হয় শক্তিশালী বিরোধী দল হবে। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি হবে।

নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি হবে। থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে হবে না। সংশ্লিষ্ট শাখায় সভা করেই কমিটি গঠন করতে হবে।
তিনি বলেন, নভেম্বরে কমিটি গঠন করতে পারলে আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হবে এনসিপি।

নিজেদের কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে পারলে আগামী দুই বছর পর আমরা হব সবচেয়ে সেরা দল।
তিনি জানান, জেলা ও থানা কমিটির আহ্বায়ককে ৪০ বছরের বেশি হতে হবে। আর সদস্য সচিবের বয়স হতে হবে সর্বনিম্ন ৩৫ বছর।

সারজিস আরো বলেন, আওয়ামী লীগের পদবিধারী ও জুলাই বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না।

ইমেজ খারাপ লোকদের দলে নেওয়া হবে না। ক্ষমতা ও পদের অপব্যবহাকারীদের দলে নেওয়া যাবে না। তাদের বিষয়ে প্রয়োজনে ফ্যাক্টচেক করতে হবে। আর অন্য দলের ক্লিন ইমেজধারীদের দলে নেওয়া যাবে। তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না।

আপডেট : ০৪:০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫