বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় আসছে না আফগানিস্তান-মিয়ানমার

স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তান ও মিয়ানমারের জাতীয় ফুটবল দলের। উদ্দেশ্য এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলা। ১৮ নভেম্বর মায়ানমারে বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি খেলার কথা ছিল আফগানদের। তবে মায়ানমার নাকি বাংলাদেশে আসতে রাজি নয়। তাই আফগানিস্তানও বাংলাদেশে আসছে না।
তারা না আসায় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই। আফগানদের বিপক্ষে ১৩ নভেম্বর প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তা হচ্ছে না, সে কারণে একই দিনে প্রীতি ম্যাচ খেঃলবে নেপালের বিপক্ষে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেছেন, আমাদের আফগানিস্তান জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মায়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল। প্রস্তুতি ম্যাচের কয়েক দিন পরেই মূল লড়াইয়ে নামবে বাংলাদেশ।
আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বে খেলার স্বপ্ন ইতিমধ্যে অবশ্য শেষ হয়েছে বাংলাদেশের। চার ম্যাচে দু’টি হার ও ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিন নম্বরে বাংলাদেশ। আট পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। সমান পয়েন্ট অবশ্য সিঙ্গাপুরেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা নম্বরে।

























