শিরোনাম :
দর্শনা থানার ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর পুলিশ লাইনে সংযুক্ত
Padma Sangbad

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রায় এক বছর আগে দর্শনা থানায় ওসি হিসেবে যোগ দেন পুলিশ পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীর। দায়িত্ব গ্রহণের পর শুরুতে থানা এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
গতকাল বুধবার বিকেলে তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়। এ বিষয়ে জানতে ওসি শহীদ তিতুমীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, প্রশাসনিক কারণে দর্শনা থানার ওসি শহীদ তিতুমীরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।






















