চুয়াডাঙ্গা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Padma Sangbad

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম(লাকী), উপজেলা উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে আব্দুস সামাদ আজাদ, মোজাক্কারুল আলম (কচি), আবু জাহেদ, আলহাজ্ব দেলোয়ার হোসেন ও আবু তাহের মোঃ দুলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ করা হয়। সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের সমস্য, সম্ভাবনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সম্মিলিতভাবে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

আপডেট : ০৬:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫