চুয়াডাঙ্গা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশকালে ৭ বাংলাদেশি আটক, উদ্ধার গাঁজা

Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ নভেম্বর) সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ কেজি ভারতীয় গাঁজাও উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাতে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/১৮-আর সংলগ্ন পিপুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, তবে কেউ আটক হয়নি।

পরদিন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র টহলদল হাবিলদার মাসুম ইলাহীর নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৬০/৭৩-আর এর কাছে দুই নারীকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় আটক করে। একই দিন সকাল ৯টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে জিনজিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পথে আরও পাঁচজনকে আটক করা হয়।

আটক পুরুষদের মধ্যে রয়েছেন যশোরের মোহন কুমার পাল (৩০), ফরিদপুরের সজিব কাজী (২৩) ও ঝালকাঠির জাফরান হোসেন (৩১)।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপডেট : ০১:২৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫