চুয়াডাঙ্গা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে বিএনপি’র প্রার্থী চূড়ান্ত: শরীফুজ্জামান ও মাহমুদ হাসান খান

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দুইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা আংশিক) আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। অন্যদিকে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

মাহমুদ হাসান খান বাবু বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ’র সভাপতিও।

বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে—

চুয়াডাঙ্গা-১ আসন: আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শংকরচন্দ্র, পদ্মবিলা ও মাখালডাঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।
চুয়াডাঙ্গা-২ আসন: দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং সদর উপজেলার বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন নিয়ে গঠিত।

স্থানীয় পর্যায়ে প্রার্থীদের নাম ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে কোথাও কোথাও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

আপডেট : ০১:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫