চুয়াডাঙ্গা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ নেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

।মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন তিনি। সে সময় গুলিতে তিনি নিহত হন।

ছাত্র-জনতার সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয় স্নিগ্ধকে।পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। চলতি বছর ৮ মে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান।

সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের স্নাতক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন।

আপডেট : ০১:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫