চুয়াডাঙ্গা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাহানপুরে প্লাস্টিকের বস্তায় গৃহবধূর লাশ

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকার একটি বাড়ির নিচতলা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বস্তার মধ্যে ওই নারীর হাত ও মুখ বাধা ছিল। নিহত সুরভী পোশাক শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী মোহাম্মদ আশিক পলাতক।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার বলেন, গত সোমবার রাতে বকশীবাগের মালিবাগে ৩৯৩/এ নম্বর বাসার নিচতলায় একটি কক্ষে মুখ ও পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তার মধ্য নারীর লাশ পাওয়া যায়। স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, কলহের জেরে সুরভীকে হত্যার পর প্লাস্টিকের বস্তায় রাখেন তাঁর স্বামী মোহাম্মদ আশিক। আমাদের ধারণা, কোনো কিছু খাইয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত সুরভীর ভাই হৃদয় বলেন, ছয় বছর আগে আশিকের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। আশিক টেইলার্সের কাজ করতেন। কী কারণে আমার বোনকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। আমার বোনের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। হৃদয় আরও বলেন, দুই বছর আগেও আশিকুর তাঁর বোনকে মারধর করেছিলেন। তখন সুরভী সংসার করবে না বলে জানালেও পরে আবার ফিরে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে সুরভীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

তাঁদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার জয়নগর এলাকায়। বাবার নাম নুরুল হক খান।

আপডেট : ০১:৫৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫