চুয়াডাঙ্গা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে বি এনপির মিছিল।

Padma Sangbad

শাহ আলম কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ই নভেম্বর বিকাল ৪টার দিকে কালীগঞ্জ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। হাতে ধানের শীষের প্রতীক আর শ্লোগানে মুখরিত ছিল পুরো কালীগঞ্জ শহর।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জের মাটি বি এনপির ঘাঁটি, গণতন্ত্রের দুর্গ, এখানে কোনো অতিথি পাখির ঠাঁই নেই।
তারা আরও বলেন, “সবার আগে কালীগঞ্জ, সবার আগে ঝিনাইদহ-(৪) জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোশারফ হোসেন মুশা, ওয়াহেদ আলী লস্করসহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

আপডেট : ১১:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫