চুয়াডাঙ্গা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

Padma Sangbad

বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতেবিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ, এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার পাঁচশত টাকা।

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আপডেট : ১০:৩০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫