চুয়াডাঙ্গা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

Padma Sangbad

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। মাইক্রোবাসটি চকরিয়া ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী মারসা নামক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু ও নারীসহ পাঁচ পর্যটক ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আহত হন দুই পর্যটক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।

আপডেট : ১০:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫