মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে মহিলা দল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর বড়বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। তিনি বলেন, মেহেরপুর-১ আসনে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিলে মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, জেলা মহিলা দলের সদস্য নবীনা মল্লিকসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
<1>
ঝিনাইদহে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে হয়ে গেল এক ব্যতিক্রমী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেসেজ কালচারাল একাডেমির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ব্যতিক্রমী ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে ইসলামিক গান, কবিতা, নাটিকা, কাওয়ালীসহ জুলাই আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করা হয়।
সেখানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর, বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি সগীর আহমেদ, শহর আমীর এডভোকেট ইসমাইল হোসেন, হরিণাকুন্ডু জেলা আমীর বাবুল হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তবে কোরআন মোতাবেক আল্লাহর হুকুমের বাস্তবায়ন করা হবে। নামাজের মাধ্যমে দেশ ও সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। দুর্নিতীই আমাদের একমাত্র শত্রু। যাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে চিরতরে দরিদ্রতা দূর করা হবে। আগে যারা সরকারে এসেছে তারা প্রত্যেকেই ব্যাপক দূর্নিতির মাধ্যমে বেগম পাড়ায় নিজেদের সম্পদ বানিয়েছে। দেশের মানুষের কথা কখনই ভাবেনি তারা। লুটপাটে মত্ত ছিল তারা।






















