চুয়াডাঙ্গা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যথাযথভাবে যাচাই করেছে। ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে কমিশন আহ্বান করেছে।

শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে আপত্তি জানাতে হবে।

কোনো অভিযোগ থাকলে তা উপযুক্ত প্রমাণসহ, আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় (৬) সেটে দাখিল করতে হবে। ইসি আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত দেবে। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি পর্যবেক্ষক সংস্থা:
১. এসো জাতি গড়ি (এজাগ)
২. নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও)
৩. ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূওর (ডরপ)
৪. হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন
৫. কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি
৬. দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস)
৭. রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো)
৮. রাসটিক
৯. বাঁচতে শেখা
১০. পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)
১১. ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন
১২. মানব উন্নয়ন কেন্দ্র (মউক)
১৩. বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)
১৪. যুব একাডেমী
১৫. এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)
১৬. উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় ৬৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে ইতিমধ্যেই নিবন্ধন দিয়েছে কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন বৃহস্পতিবার (৬ নভেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রাথমিক বাছাইয়ের পর ৭টি সংস্থার আবেদন আপত্তির কারণে অনুমোদন পাননি।

এবার ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে এবং আরও ১৬টি সংস্থার বিষয়ে আপত্তি জানার জন্য ১৫ কার্যদিবস সময় বেঁধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আপডেট : ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫