চুয়াডাঙ্গা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নিখোঁজের পরদিন বিল থেকে উদ্ধার যুবকের লাশ

Padma Sangbad

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে বিলের মধ্যে মুজাম্মেল হক (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে গাইদঘাট গ্রামের ফতুরগাড়ী মাঠে বিলের ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মুজাম্মেল হক সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানায়, প্রায় মাঝেমধ্যে তাকে খুজে পাওয়া যেতো না। গত শনিবার সন্ধার পর থেকে তাকে কোথাও খুজে পাওয়া যায়নি। পরদিন সকালে বিলের পানির মধ্যে মৃত অবস্থায় তাকে দেখতে পায়। সে দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল সন্ধার পর থেকে নিখোঁজ ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

<1>

আলমডাঙ্গায় বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গায় বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে হাজী মোড় সংলগ্ন চাতালের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৭ নং জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিচ।

এছাড়াও অতিথি ছিলেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলাম, নাগদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেবা, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহিবুল ইসলাম সন্টু, জামজামি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফি মেম্বার, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমানসহ আরও অনেকে। সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সামনের দিনগুলোতে একতাবদ্ধভাবে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীককে কিভাবে জয়যুক্ত করা যায় সেই বিষয়ে সবাই মতামত ব্যক্ত করেন।

আপডেট : ১২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫