চুয়াডাঙ্গা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় পরিসরে রদবদল করছে সরকার। এর অংশ হিসেবে দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

নড়াইলের বর্তমান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলের ডিসি করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদ (ঝিনাইদহ), খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলী (জামালপুর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার (মেহেরপুর), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা (কিশোরগঞ্জ) এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিন (ঝালকাঠি)।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়াকে জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহ, খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৮ নভেম্বর) রাতে আরও ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ফলে দুই দিনে মোট ২৯ জেলার ডিসি পরিবর্তন করেছে সরকার।

আপডেট : ১২:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫