চুয়াডাঙ্গা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
ডিউটির সময় টিম ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দায়িত্ব পালনে সতর্কতা ও নজরদারি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত পুলিশ সদস্যরা ডিউটির সময়ে মোবাইল ফোন ব্রাউজিং করার ফলে তাদের সতর্ক নজরদারি এবং দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলশ্রুতিতে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল ডিউটিরত পুলিশ সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যান্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

কোনো পুলিশ সদস্য এই নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থি কার্য বলে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে বলা হয়।

এ বিষয়ে ইউনিট ইনচার্জদের ডিউটিতে মোতায়েনের আগে ফোর্সকে ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করার জন্যও বলা হয়।

আপডেট : ০২:২৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫