চুয়াডাঙ্গা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ছাড়লেন ২০ নেতা-কর্মী, যোগ দিলেন বিএনপিতে: ফুলের মালা পরিয়ে গ্রহণ করলেন মাহমুদ হাসান খান বাবু

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা, পৌরসভা,ইউনিয়ন থেকে প্রায় ২০ জন নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু নিজ হাতে ফুলের মালা পরিয়ে নবাগতদের বরণ করে নেন। এর মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্দুলবাড়ীয়ায় মাহমুদ হাসান খান বাবু খানের নিজ বাসভবনে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের মধ্যে ছিলেন,দর্শনা পৌরসভার ৭নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আব্দুল হামিদ,পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুব জামায়াতের সভাপতি মাওলানা নাজমুল হাসান বিপ্লবী সহ দর্শনা থানা জামায়াতের, পৌর জামায়াতের, যুব জামায়াতের বিভিন্ন স্তরের প্রায় ২০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত,দর্শনা বিএনপির সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান,
দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন,মোস্তাফিজুর রহমান মোহন,দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

নতুন যোগদানকারীদের উদ্দেশে মাহমুদ হাসান খান বাবু বলেন,
আমরা বিশ্বাস করি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগদানকারীরা নতুন উদ্যম ও দেশপ্রেম নিয়ে কাজ করবেন। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছে।তিনি আরও বলেন,দেশের মানুষ এখন পরিবর্তন চায়। যারা গণতন্ত্রে বিশ্বাসী, তাদের জন্য বিএনপি-ই হচ্ছে একমাত্র আশ্রয়স্থল।।

আপডেট : ০১:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫