চুয়াডাঙ্গা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
সরকারকে জিম্মি করে কেউ যদি নিজের দাবি আদায় করতে চায়, তবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এই মন্তব্য করেন।

তিনি বলেন, কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ চায় রাজনৈতিক দলগুলো সহনশীল আচরণ করুক।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই গণতন্ত্রের শত্রু।

তিনি আরও উল্লেখ করেন, সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। সব দেশই একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

আপডেট : ০৩:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫