চুয়াডাঙ্গা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় পিকআপচাপায় অজ্ঞাত নারী নিহত

Padma Sangbad

যশোর সংবাদদাতা।।
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি চাতালের সামনে পিকআপচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী প্রায় সময় হাইওয়ের পাশ দিয়ে ঘুরে বেড়াতেন। সন্ধ্যার দিকে বেনাপোল দিক থেকে আসা ঢাকা মেট্রো-ন-১১-৯৫৪৬ নম্বরের একটি পিকআপ কাভার্ড ভ্যান ঝিকরগাছার দিকে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পরপরই গাড়িটির সামনের চাকা ওই নারীর শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠান। একই সঙ্গে নাভারণ হাইওয়ে পুলিশ পিকআপটি জব্দ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা অবস্থান করছিলেন।

আপডেট : ০২:৩৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫