চুয়াডাঙ্গা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে শিরোপা খোয়াল বাংলাদেশ

Padma Sangbad

স্পোর্টস ডেস্ক।।
সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের নাটকীয়তায় দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ফাইনালে সেই সুপার ওভার নাটকীয়তা থাকলেও জয় পায়নি তরুণ টাইগাররা। ফলে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে হতাশ হতে হলো লাল-সবুজের দলকে।

রোববার দোহায় শিরোপা নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ইনিংসে শেষ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করে। জবাবে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে ১ রান তুলে সমান ১২৫ রানই তুলতে পারে।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৩ বলে দুটি উইকেট হারিয়ে শেষ করে ইনিংস। মাঝে আহমেদ দানিয়েলের করা এক বলে ওয়াইডের সঙ্গে বাউন্ডারি আসলে ৫ রান যোগ হয়। আর হাবিবুর রহমান সোহান প্রথম বলে একটি সিঙ্গেল নেন। আব্দুল গাফ্ফার ও জিশান আলম আউট হন। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬।

৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম বল থেকে একটি লেগ বাই আসে। দ্বিতীয় ও চতুর্থ বলে একটি করে রান ও তৃতীয় বলে সাদ মাসুদ চার হাঁকান। পাকিস্তান শাহিনস আরও একটি ইমার্জিং শিরোপা ঘরে তোলে।

এর আগে মূল ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। যেখানে রিপন ও রাকিবুল হাসানদের দাপুটে বোলিংয়ে ১২৫ রান করতে পারে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৩৮ রান করেন সাদ মাসুদ।

রিপন ৩টি ও রাকিবুল ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার হাবিবুর রহমান সোহান ছাড়া সবাই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। সোহান ১৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রান করেন। তবে শেষ দিকে মেরেরব ১৯, রাকিবুল ২৪, গাফ্ফার ১৬ ও রিপন অপরাজিত ১১ রান করে ম্যাচ টাই করেন।

আপডেট : ১২:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫