চুয়াডাঙ্গা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক ম্যাচে ১৭টি লাল কার্ড প্রদর্শন

Padma Sangbad

স্পোর্টস ডেস্ক।।
বছরের সবচেয়ে বিব্রতকর দৃশ্য দেখা গেছে বলিভিয়ায়। কোপা বলিভিয়ার প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে ব্লুমিং ও রিয়াল ওরুরো খেলোয়াড়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করতে হয়েছে। ম্যাচ শেষে দু’দলের খেলোয়াড় ও কোচসহ মোট ১৭ জনকে লাল কার্ড দেখানো হয়।

দুই লেগ মিলিয়ে ব্লুমিং ৩-৩ গোল সমতায় শেষ করে। অ্যাওয়ে গোলের সুবিধায় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। কিন্তু শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে।
বলিভিয়ান সংবাদমাধ্যম এল পোটোসি জানায়, রিয়াল ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবায়োস প্রথমে সতীর্থদের বাধা সত্ত্বেও প্রতিপক্ষ খেলোয়াড়দের দিকে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তার সতীর্থ হুলিও ভিলা ঘুষি ছুড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ওরুরোর কোচ মার্সেলো রোবলেদো রেফারি ও প্রতিপক্ষের কোচিং স্টাফের সঙ্গে উত্তপ্ত বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে কাঁধ ও মাথায় চোট পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ জন পুলিশ সদস্য হস্তক্ষেপ করেন এবং এক পর্যায়ে টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হন।

ব্লুমিং কোচ মৌরিসিও সোরিয়া নিজের দলের খেলোয়াড়দের দ্রুত মাঠ ছাড়তে নির্দেশ দেন।
অফিশিয়াল ম্যাচ রিপোর্টে ব্লুমিংয়ের সাত জন খেলোয়াড়, ওরুরোর চার খেলোয়াড়, দুই দলের দুই হেড কোচ এবং চার সহকারী কোচকে লাল কার্ড দেখানো হয়েছে।

ব্লুমিং সেমিফাইনালে উঠলেও কমপক্ষে ছয় খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করা হয়েছে। ওরুরোর চার খেলোয়াড়কেও শাস্তির মুখে পড়তে হচ্ছে। ব্লুমিং কয়েক সপ্তাহ আগেই বলিভারের বিপক্ষে এমন আরেকটি মারামারিতে জড়িয়েছিলো।

ওরুরো দলও গত বছর অবনমন প্লেঅফে রয়্যাল পারির বিপক্ষে একই ধরনের বিশৃঙ্খলার জন্ম দিয়েছিলো। ফলে শাস্তি এবার আরও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপডেট : ০২:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫