ব্যক্তিগত জীবনের অজানা তথ্য প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা বুবলী

বিনোদন ডেস্ক।।
বুবলী আরও বলেন, আমার শাশুড়ির কাছ থেকেও আমি প্রতিনিয়ত শিখি। তিনিও আমাকে পরিবারের সেই ছোট মেয়েটার মতোই, একেবারে বাচ্চার মতোই আমাকে আদর করে। কোনো কাজ করতে গেলে কিংবা রান্নাঘরে গেলেই আমার শাশুড়ি মা আমাকে বলেন, না থাক আমি যতো দিন আছি সবকিছু দেখে রাখি। আমাকে মেয়ের মতোই আদর করে, ভালোবাসে। সেদিক থেকে আমি ভাগ্যবতী।
বউ-শাশুড়ির সুন্দর সম্পর্ক প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, দুই পক্ষ থেকেই সুন্দর সম্পর্ক তৈরির ইচ্ছা থাকতে হবে। ছেলের বউয়ের প্রতি সব শাশুড়িই যদি তার ভালোবাসাটা রাখেন আর বউরাও যদি শাশুড়িদের নিজের মায়ের মতোই সম্মান করেন তাহলেই সুন্দর একটা সম্পর্ক তৈরি করা সম্ভব।
২০১৮ সালে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলী। তাদের সংসারে ২০২০ সালে জন্ম নেয় শেহজাদ খান বীর। ২০২১ সালে আলাদা হয়ে যান এ দুই সেলিব্রেটি। বর্তমানে ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। তার অভিনীত ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ বেশ কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।


























