চুয়াডাঙ্গা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে ১০২ মোবাইলফোন জব্দ

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইলফোন জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস এবং এ্যাভসেক এর বিমান বাহিনীর সদস্যরা।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনেটে গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে তাদের কাছ থেকে মোবাইলফোন জব্দ করা হয়।

সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত ভাবে রাখা ৩৫টি আইফোন ১৭ প্র ম্যাক্স, ৫৫ টি আইফোন ফিফটিন এবং ১২ টি গুগল পিক্সেল ফোন সর্বমোট ১০২ টি মোবাইল ফোন পাওয়া যায়।

যাত্রীরা ফোন সম্পর্কে কোন তথ্য না দিতে পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন ডিএম করেন। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ছিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা।

উল্লেখ্য যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় স্বর্ণ, মোবাইল, সিগারেট পাচার করে থাকেন। যেসব বিমান দুবাই শারজাহ থেকে ঢাকায় আগমন করে সেসব বিমানেই বেশি হয়ে থাকে। বিভিন্ন সময় বিমানবন্দরের কাষ্টমস ও অন্য সংস্থা কর্তৃক এদেরকে চেক দেওয়া হলে চোরাকারবারি তাদের কৌশল পরিবর্তন করেছে। দুবাই, শারজাহর যে সব বিমান চট্টগ্রাম হয়ে আসে সেসব বিমানে চোরাকারবারিরা চট্টগ্রাম গাম থেকে তাদের নিজস্ব কিছু লোক ঢাকা আসার জন্য ওঠে এবং বিমানের মধ্যেই কৌশলে স্বর্ণ, মোবাইল হস্তান্তর করেন।

আপডেট : ০১:৩৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫