চুয়াডাঙ্গা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে ১১৪ শহিদের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
জুলাই অভ্যুত্থানে শহিদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে মরদেহ তোলা হবে। মরদেহগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, ‘রোববার সকাল থেকে সেখানে কাজ শুরু করবে সিআইডি। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।’

শহিদদের মরদেহ উত্তোলনের আগে কবরস্থানে এ নিয়ে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্ট।

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহিদদের মরদেহ উদ্ধারে কবরস্থান এলাকায় তাবু স্থাপন করা হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।

আপডেট : ০২:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫