শিরোনাম :
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত
Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা নিহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার বেতাই গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের শফি উদ্দিনের ছেলে সাব্বির আহম্মেদ জুয়েল দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন সময়ে বড় ভাই সোহেল রানার কাছে টাকা পাঠাত। দুই মাস আগে দেশে ফিরে বড় ভাইয়ের কাছে টাকার হিসাব চাইলে দুইজনের মাঝে বিবাদ হয়। এ নিয়ে দুইজন সংসার আলাদা করে নেয়। রোববার বাড়িতে থাকা রান্নার জ্বালানি নিয়ে দুই ভাইয়ের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই জুয়েল বটি দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করে। এতে গুরুরত আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে জুয়েল। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।






















