চুয়াডাঙ্গা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৫: নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য ৩০০ বিচারক চাইলেন সিইসি

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ জানান।

সাক্ষাৎকালে সিইসি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিচার বিভাগের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধান বিচারপতিও। নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে সিইসি। তবে এবার সিইসি নাসির উদ্দিন তার সচিবকে সঙ্গে নিয়ে একাই সাক্ষাতে যান।

অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলসহ সকল অংশীজনকে সহযোগিতার আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল সিইসি নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।

এর আগে, নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক আয়োজন পর্যালোচনার অংশ হিসেবে আজ সকালে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার।

আপডেট : ১২:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫