চুয়াডাঙ্গা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি নাসির উদ্দিন

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর কমিশনের সব সদস্যকে নিয়ে সিইসির রুমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং সেখানেই নির্বাচন তফসিল জানানো হবে।

এ সময় বাগেরহাটের সীমানা পুনর্বহাল বিষয়ে হাইকোর্টের রায় সম্পর্কে প্রশ্ন করা হলে সচিব বলেন, আমরা সীমানা নিয়ে একটি খবর পেয়েছি। তবে এখনও আদালতের কোনো আনুষ্ঠানিক আদেশ পাইনি। পরবর্তীতে যদি সংশোধনের প্রয়োজন হয়, কমিশন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

আপডেট : ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫