আটোয়ারীতে ‘ভোটের গাড়ি ’

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ আজ শনিবার (৩ জানুয়ারি)বিকেলে পঞ্চগড়ের আটোয়ারীতে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য বিষয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এই গাড়ির মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্য ছাড়াও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রদর্শিত প্রামান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকান্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি। তীব্র শীত ও ঠান্ডা উপেক্ষা করে অনেক দর্শনাথর্ী এসব চলচ্চিত্র উপভোগ করেন। চলচ্চিত্র প্রদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, নির্বাচনকালীন আটোয়ারী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান, ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গণমাধ্যমকমর্ীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আটোয়ারী উপজেলায় আজ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।




















