চুয়াডাঙ্গা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র শীতে মানবিক উদ্যোগ: দর্শনায় ২৭০ শীতার্তের হাতে কম্বল তুলে দিলেন পৌর প্রশাসক

Padma Sangbad

মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গা জেলায় জেঁকে বসা তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো ঠান্ডায় যখন জনজীবন স্থবির হয়ে পড়েছে, তখন ছিন্নমূল ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে দর্শনা পৌরসভা। কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দর্শনা পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌর প্রশাসক মো. শাহীন আলম।

পৌরসভা সূত্রে জানাযায় , দর্শনা পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে তালিকাভুক্ত অতি দরিদ্র ও প্রকৃত শীতার্তদের মাঝে প্রতিটি ওয়ার্ডে ৩০টি করে সর্বমোট ২৭০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সচিব সাজেদুল আলম, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মোমিনুল ইসলাম, কার্য সহকারী হারুন অর রশিদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

কম্বল বিতরণকালে পৌর প্রশাসক মো. শাহীন আলম বলেন,তীব্র শীতের এই সময়ে অসহায় মানুষ যেন কষ্টে না থাকে এই চিন্তা থেকেই পৌরসভার পক্ষ থেকে এ ক্ষুদ্র প্রয়াস। শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে।

আপডেট : ০৪:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬