চুয়াডাঙ্গা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

Padma Sangbad

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গিরাগাঁও বিওপি’র আহবানে শনিবার ( ১০ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি’র নিয়ন্ত্রণাধীন গিরাগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৪১১/১ এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে রমজানপাড়া এলাকায় বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ১৮ ব্যাটালিয়নের আওতাধীন গিরাগাঁও বিওপি সুবেদার মোঃ ইসমাইল হোসেন, সাথে ছিলেন ৫জন বিজিবি সদস্য এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগছ ক্যাম্পের ইন্সপেক্টও সন্তোষ সিংহ, সাথে ছিলেন ৫জন বিএসএফ সদস্য।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার,চোরাচালান রোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাবৃদ্ধি, , বাংলাদেশী নাগরিকের গরু-ছাগল ভারতে প্রবেশ না করা , মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ জনগনের নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সীমান্তে যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতের শুরুতে বিজিবি- বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় করেন।

আপডেট : ১১:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬