চুয়াডাঙ্গা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় রেললাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নিলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইনসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহীগামী কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আপডেট : ১১:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬