আটোয়ারীতে গণভোট ২০২৬ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক সচেতনতামূলক প্রচারণা সভা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবী। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আরডিআরএস সংস্থার প্রতিনিধি, ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যানবৃন্দসহ গণমাধ্যমকমর্ী উপস্থিত ছিলেন। সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভুমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।




















