চুয়াডাঙ্গা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বহুল আলোচিত চোর আলামিন আটক, উদ্ধার বিদেশি পিস্তল

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

যশোরের বহুল আলোচিত সন্ত্রাসী ও চোর আলামিন (২৮) কে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামিনকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি অবৈধ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব সূত্রে জানা যায়, আটক আলামিন যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

আটকের পর উদ্ধারকৃত অস্ত্রসহ আলামিনকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আপডেট : ১২:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬