চুয়াডাঙ্গা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমার কষ্ট একটাই ঢাকা-৮ আসন

Padma Sangbad

বিনোদন ডেস্ক।।
ঢাকা-৮ সংসদীয় আসন নিয়ে ফেসবুকে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে নিজের ভোটার এলাকা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে কষ্টের কথা প্রকাশ করেন এই অভিনেত্রী।

অবশ্য পোস্টটি ছিল একটি স্যাটায়ার। যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

শবনম ফারিয়া লিখেছেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে। আর আমি সেই আসনের ভোটার!’

তার এই মন্তব্যকে অনেকেই ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে ঢাকা-৮ আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী বাস্তবতা নিয়েই মূলত তিনি আক্ষেপ প্রকাশ করেছেন- এমনটাই মত দিচ্ছেন নেটিজেনরা।

ফারিয়ার পোস্টে ইতিমধ্যে হাজারও লাইক ও কমেন্ট পড়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন। নেটিজেনদের অনেকে আবার জানতে চাচ্ছেন, ঢাকা-৮ আসনের কোন বিষয়টি তাকে এতটা কষ্ট দিচ্ছে।

ফারিয়ার পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘তার থেকেও বড় কথা- শান্তিনগরে আর শান্তি নাই’। সেই মন্তব্যে পাল্টা প্রশ্ন ফারিয়ার, ‘কবে ছিল ভাই?’

আপডেট : ১১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬