শিরোনাম :
দর্শনায় স্বর্ণ ও মাদক পাচারচক্রের সদস্য মারুফ গ্রেপ্তার
Padma Sangbad

রয়েল হোসেন ।।
দর্শনার সীমান্তবর্তী এলাকার স্বর্ণ ও মাদক পাচারচক্রের সদস্য জয়নগরের মারুপ হোসেন(২৩)কে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে দর্শনা পৌরসভার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন, দর্শনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়নগর এলাকার জাম্বু হোসেনের ছেলে ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মারুফ দীর্ঘদিন ধরে দর্শনাসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্বর্ণ ও মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।।























