দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় (কিন্ডারগার্টেন)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, সহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও অভিভাবকদের উৎসাহে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ ও উচ্ছ্বাসে মুখর।
আগামী ৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান ও সভাপতি এবং অংকুর আদর্শ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান বুলেট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অংকুর আদর্শ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিশেষ সদস্য লিয়াকত আলী, শিক্ষা অনুরাগী সদস্য এডভোকেট নুরুল আমিন, অভিভাবক সদস্য আবুল হোসেন, দাতা সদস্য খবির উদ্দিন, পরিচালনা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি হাবিবুর রহমান বুলেট বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।।























