চুয়াডাঙ্গা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট কারচুপির কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রংপুরে আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন নিশ্চিত। বর্ডার এলাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীও ওই এলাকায় পৌঁছাবে। এই নির্বাচনে কোনো কারচুপি হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রংপুর অঞ্চলের মানুষ অন্যান্য এলাকার চেয়ে বেশি শান্তিপ্রিয়। এখানকার নির্বাচনও শান্তিপ্রিয় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত। আজকের সম্মেলনে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি ছিল।

সভায় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার-ভিডিপি কর্মকর্তারা উপস্থত ছিলেন।

আপডেট : ১২:০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬