চুয়াডাঙ্গা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হোমিওপ্যাথির আড়ালে এসিড দিয়ে পলিপাস ও পাইলস অপারেশন !

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।

হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে ক্ষতিকর এসিড ব্যবহার করে পলিপাস ও পাইলসের মতো ঝুঁকিপূর্ণ অপারেশন করার অভিযোগ উঠেছে আল-আমিন নামে এক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে। এ ধরনের চিকিৎসা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং রোগীর জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, আল-আমিন যশোর হোমিওপ্যাথি কলেজের ২০১১–১২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষে তিনি যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর বড় মসজিদের সামনে একটি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছেন।

সূত্র জানায়, হোমিও চিকিৎসক হলেও আল-আমিন নিজেই সার্জারি করে থাকেন। তার চেম্বারে একটি অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে ক্ষতিকর এসিড ব্যবহার করে পলিপাস ও পাইলসের তথাকথিত অপারেশন করা হয়। এতে রোগীরা সাময়িকভাবে উপশম পেলেও পরবর্তীতে বিভিন্ন জটিলতায় ভুগছেন বলে অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, তিনি ‘সাইনাস, পাইলস, টনসিল ও টিউমার বিনা অপারেশনে গ্যারান্টিসহ চিকিৎসা’ করার প্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। পাশাপাশি CBM Madras (India) নামের একটি অস্বীকৃত ডিগ্রি ব্যবহার করে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছেন, যা বাংলাদেশে স্বীকৃত নয়।

সূত্র মতে, এসিড দিয়ে পলিপাস অপারেশনের জন্য রোগীদের কাছ থেকে ৭শ’ থেকে ৫ হাজার টাকা এবং পাইলস অপারেশনের জন্য ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এছাড়া হোমিও চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি রোগীদের এলোপ্যাথিক ওষুধও দিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত হোমিও চিকিৎসক আল-আমিন বলেন, তিনি সরকার স্বীকৃত হোমিও ডাক্তার এবং দীর্ঘদিন ধরে এসিড দিয়ে চিকিৎসা করে আসছেন। তার দাবি, এ পর্যন্ত তার চিকিৎসায় কারও কোনো ক্ষতি হয়নি। তবে এসিড ব্যবহার করে অপারেশন করার বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সল বলেন, এসিড ব্যবহার করে পলিপাস বা পাইলসের চিকিৎসা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে শরীরের ভেতরের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১২:০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬