চুয়াডাঙ্গা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে নগদ অর্থসহ জামায়াত নেতা আটক

Padma Sangbad

শরীয়তপুর সংবাদদাতা।।
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখী পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিচালিত নির্বাচনি কার্যালয়ে যৌথ বাহিনীর অভিযানে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাম মোস্তফা নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রশাসনের সঙ্গে ছিলেন, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। তিনি জানান, ওই বাসায় নির্বাচনি কাজে টাকা বিতরণের প্রস্তুতি চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে নগদ অর্থের পাশাপাশি একটি তালিকা ও ল্যাপটপের হার্ডডিস্ক জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ১২৭ নম্বর হাজী সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। তিনি একটি ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সেখানে উপস্থিত থাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আইনের আওতায় আনা হয়।

সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। পরে নড়িয়া থানার পুলিশ তাকে কারাগারে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন দক্ষিণ বৈশাখী পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছিলেন। অভিযানের সময় সেখানে কয়েকজন দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেনের মিডিয়া সেলের প্রধান মাসুদ কবির দাবি করেন, উদ্ধারকৃত অর্থ ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মীদের যাতায়াত ও খাবারের ব্যয়ের জন্য রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অভিযান চালানো হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।

অন্যদিকে রাতে নড়িয়ায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী সফিকুর রহমান অভিযোগ করেন, জামায়াতের পক্ষ থেকে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছিল। তিনি প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে যে-কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত অর্থ ও জব্দকৃত সামগ্রী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার আওতায় রাখা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ আরও বেড়েছে। ভোটের আগে এমন অভিযানে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আপডেট : ০১:৩৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬