চুয়াডাঙ্গা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্য, বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ

Padma Sangbad

অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায়। একই দিনে বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আজকে তাঁদের বিদায়ী বৈঠক ছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। এ ছাড়া শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।

আইন উপদেষ্টা আরও জানান, সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি পড়াবেন শপথবাক্য পাঠ করাবেন। সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয় বলে জানান আইন উপদেষ্টা।

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ সম্পর্কে তাঁর জানা নেই। শুধু আজকে শুনেছেন এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না।

আপডেট : ১১:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬