গদি টলমল ট্রাম্পের, পদ ছাড়লেন মার্কিন NNSA প্রধান

অনলাইন ডেস্ক : মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন বা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএনএসএ) প্রধান লিসা গর্ডন পদত্যাগ করেছেন। শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এক প্রেস বিবৃতি মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে, লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এর পরপরই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সংস্থার উপপ্রধান উইলিয়াম বুকলেসকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। উইলিয়াম বুকলেস গত দেড় বছর ধরে এই সংস্থার উপ প্রধানের দায়িত্ব রয়েছেন। লিসার পদত্যাগের পর মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এনএনএসএ’র অবকাঠামোকে আধুনিকায়ন এবং বিশ্বমানের শক্তিশালী কর্মীবাহিনী তৈরির বিষয়টি দেখভাল করেছেন তিনি।
এছাড়া, তিনি এনএনএসএ’র প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থায় কর্মরত ৫০ হাজার কর্মী বাহিনীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে।
এনএনএসএ হচ্ছে আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থা যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা মার্কিন পরমাণু অস্ত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে। পাশাপাশি সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি বাস্তবায়নের দায়িত্বও তারাই পালন করে।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন সিনেট লিসা গর্ডনের নিয়োগ চুড়ান্ত করে। তিনিই এ সংস্থার প্রথম নারী প্রধান হিসেবে কাজ করেছেন। আগেই পদ ছেড়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার।
তবে তাঁর পদত্যাগের কারণ অন্য আশঙ্কায়। ট্রাম্পের সঙ্গে একাধিক ইস্যুতে তাঁর মনোমালিন্য হয়েছে। ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প তাঁকে সরাতে পারেন, সেই আশঙ্কায় আগেভাগে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এসপার।।

























