চুয়াডাঙ্গা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে মহানবী (সাঃ)কে নিয়ে কুটক্তির অভিযোগে এক শিক্ষার্থী আটক

Padma Sangbad

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটক্তির অভিযোগে শ্রী আকাশ দাশ নামে কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে বিষয়টি সবার নজরে আসলে মুসলিম সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থী। পরে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করে। আটক শিক্ষার্থী উপজেলার বলাবাড়িয়া দাশ পাড়ার শ্রী প্রতাপ কুমার দাশের ছেলে ও কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এইস.এস.সি অটো পাশের শিক্ষার্থী ।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, আটক আকাশ কুমার দাশ বিগত ১৫দিন পূর্বে তার নিজের ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম কে নিয়ে কুটক্তি করে। এমনকি পবিত্র কোরআনে অনেক ভুল আছে বলে মন্তব্য করে। বিষয়টি নিয়ে আকাশের বন্ধুরা তাকে ফেসবুকে লেখা তার এইসব বাজে মন্তব্য মুছে ফেলতে বলে। রবিবার সকালে আকাশ কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজে প্রবেশ পত্র নিতে আসে। এসময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কুটক্তির বিষয়ে মুসলিম সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আকাশের বাকবিতন্ড হয়। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থীকে কলেজের অধ্যক্ষ রুমে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।।

আপডেট : ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০