চুয়াডাঙ্গা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালাম-কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’

Padma Sangbad
১২

বিনোদন ডেস্ক।।

সংগীতশিল্পী বালাম ও কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’ নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ইতোমধ্যে ঢাকার মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গানটির কথা প্রসঙ্গে গীতিকার আসিফ ইকবাল জানান, ভালোবাসার গভীরতা সব সময় মুখের কথায় প্রকাশ পায় না। বরং নির্ঘুম রাত কাটানো কিংবা কাজে মনোযোগ হারানোর মতো অভিজ্ঞতার মধ্য দিয়েও ভালোবাসার অনুভূতি প্রকাশিত হয়। অন্যের কাছ থেকে আবেগ লুকিয়ে রাখা সম্ভব হলেও নিজের কাছ থেকে তা আড়াল করা যায় না। ভালোবাসার এই সূক্ষ্ম অনুভূতিই ফুটে উঠেছে ‘নির্ঘুম রাত জানে’ গানে।

গানটির সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, চলচ্চিত্রে বালাম ও কোনাল একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। নতুন গানেও দুজন অসাধারণ কণ্ঠ দিয়েছেন। শ্রোতারা গানটি উপভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান দিয়ে আলোচনায় আসে বালাম ও কোনালের জুটি। পরবর্তী সময়ে ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন তাঁরা। এ ছাড়া ‘হান্নান’ সিনেমাতেও রয়েছে এই জুটির গান।

চলচ্চিত্রের বাইরেও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বালাম ও কোনালের। বেশ আগে ‘এইদিন সেই দিন ঈদ আনন্দ’ শিরোনামের ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা। গানটির কথা লিখেছিলেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছিলেন বালাম।

‘নির্ঘুম রাত জানে’ গানটি নিয়ে আশাবাদী কোনালও। তাঁর ভাষ্য, বর্তমান সময়ে দর্শক-শ্রোতারা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, নতুন গানটি তেমনই। ভালোবাসার এমন একটি অনুভূতি এতে তুলে ধরা হয়েছে, যা মুখে প্রকাশ না করলেও মানুষের আচরণে প্রকাশ পায়।

বালামের সঙ্গে আগের গানগুলোর মতো নতুন গানটিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন কোনাল।

এদিকে নতুন গান প্রকাশের প্রস্তুতির পাশাপাশি নাটকের গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোনাল। অন্যদিকে বালাম ব্যস্ত রয়েছেন একাধিক নতুন গানের কাজ নিয়ে।

আপডেট : ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬