চুয়াডাঙ্গা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অর্জন করল দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসা

Padma Sangbad
১৬৫

মোঃ আব্দুর রহমান অনিক ।।
দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক পর্যায়ে সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসা।

ভূমিকম্প নিরোধ, প্রাকৃতিক শক্তি নির্ভর আধুনিক নগর পরিকল্পনা এবং পলিথিন ও প্লাস্টিক থেকে দহনযোগ্য জ্বালানি উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন জ্বালানি সংকট দূর করি শীর্ষক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে এই সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী (১৫ ও ১৬ এপ্রিল) এই মেলাটি উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি।
দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল
মাদ্রাসার পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন মোঃ ইউসুফ, মোঃ আবু বক্কর, আনিসা তাসনিম, আয়শা খাতুন, ফারিয়া তাসনিম ও উম্মে হাবিবা। তাদের পথপ্রদর্শন করেন সহকারী শিক্ষক (বিজ্ঞান) জগলুল হায়দার আফ্রিক, আসমা খাতুন, সহকারী শিক্ষক (গণিত) মোঃ সুজন ইসলাম, সহকারী শিক্ষক (কৃষি) মোঃ জাহাঙ্গীর আলম এবং সহকারী শিক্ষক (ক্রীড়া) মোছাঃ লীনা পারভীন।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উবায়দুর রহমান সাহেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ রাফিজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু এবং দামুড়হুদা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আব্দুর রশীদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের ফলই এই অর্জন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় মোট ১৩টি স্টল নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ২টি বিশেষায়িত প্রতিষ্ঠান জুনিয়র, সিনিয়র ও বিশেষায়িত গ্রুপে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুল, দ্বিতীয় স্থান অর্জন করেছে দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা এবং তৃতীয় স্থান লাভ করেছে দামুড়হুদা রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুল।।

আপডেট : ০১:০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬